২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫৪ লাখ মিটার জাল পুড়িয়েছে কোস্টগার্ড

চাঁদপুরে মেঘনা নদী থেকে আটক করা পৌনে ৫৪ লাখ মিটার জাল পুড়িয়েছে কোস্টগার্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2012, 09:04 AM

Updated : 24 Aug 2022, 11:18 AM

চাঁদপুর, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁদপুরে মেঘনা নদী থেকে আটক করা পৌনে ৫৪ লাখ মিটার জাল পুড়িয়েছে কোস্টগার্ড। রোববার দুপুরে শহরের ডাকাতিয়া নদীর তীরে জেলা প্রশাসক প্রিয়তোষ সাহা ও কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট জহুরুল হকের উপস্থিতিতে জাল পোড়ানো হয়। লেফটেন্যান্ট জহুরুল হক জানান, গত দু’মাসে মেঘনায় অভিযান চালিয়ে ৫৩ লাখ ৮৭ হাজার মিটার জাল আটক করা হয়েছে। এ জালের মূল্য ৩১ কোটি ৯৭ লাখ ৫৯ হাজার টাকা। এছাড়া এই দু’মাসে ১৬ হাজার ৩শ’ কেজি জাটকা আটক করা হয় যার মূল্য ৪১ লাখ ২০ হাজার টাকা। অভিযানকালে ছয়টি ইঞ্জিনচালিত নৌকা ও ৩১ জেলেকে আটক করা হয়। আটক জেলেদের ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে চাঁদপুর জেলহাজতে পাঠানো হয়। ইলিশ সম্পদ রক্ষায় মার্চ-এপ্রিল দু’মাস চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে লক্ষ্মীপুরের চরআলেকজান্ডার পর্যন্ত মেঘনা নদীর ১শ’ কিলোমিটার এলাকায় সব ধরণের মাছ ধরা নিষিদ্ধ ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এসইউ/১৪৫৬ ঘ.