২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘরে আগুন, শিশু পুড়ে কয়লা

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় শনিবার অগ্নিদগ্ধ হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2012, 05:33 PM

Updated : 24 Aug 2022, 11:18 AM

লালমনিরহাট, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লালমনিরহাটের আদিতমারী উপজেলায় শনিবার অগ্নিদগ্ধ হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত আকাশ (৭) উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের বারঘড়িয়া তালুক দুলালী গ্রামের দিনমজুর আব্দুর রাজ্জাকের একমাত্র সন্তান। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে আদিতমারী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মান্নান বলেন, প্রায় প্রতিদিনের মতো সকালে রাজ্জাকের স্ত্রী আকলিমা বেগম ছেলে আকাশকে ঘরের ভেতর তালা মেরে মাঠে ঘাস কাটতে যান। বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ তাদের বাড়িতে আগুন ধরে। এতে ঘরের ভেতর পুড়ে মারা যায় আকাশ। স্থানীয়রা অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ আকাশের লাশ উদ্ধার করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩২২ ঘ.