ঢাকা, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হিলারি ক্লিনটনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকের আগে গুলশানে খালেদা জিয়ার বাড়িতে আনা হয়েছে নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর মেয়ে সাইয়েনা নাওয়ালকে।
শনিবার সন্ধ্যার পর আট বছর বয়সি সাইয়েনাকে বিএনপি চেয়ারপারসনের বাড়িতে নেওয়া হয়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে সাইয়েনাকেও খালেদা জিয়া পাশে রাখবেন বলে দলীয় নেতারা জানান।
হিলারি রাত সোয়া ৯টার দিকে বিএনপি চেয়ারপারসনের বাড়িতে যান। দুদিনের সফরে বিকালেই ঢাকায় আসেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/২১৪৫ ঘ.
bdnews24