২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে অটোবাইক চালকের লাশ উদ্ধার

নরসিংদীর ঘোড়াশাল পৌর এলাকায় এক অটোবাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2012, 12:55 PM

Updated : 24 Aug 2022, 11:18 AM

নরসিংদী, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর ঘোড়াশাল পৌর এলাকায় এক অটোবাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে খানপুর ঈদগাহ সংলগ্ন কালভার্টের নিচে গলায় ফাঁস লাগানো অবস্থায় ফারুকের (১৬) লাশ পাওয়া যায়। তিনি নরসিংদী শহরের কাউরিয়াপাড়া মহল্লার বিল্লাল মিয়ার ছেলে। পলাশ থানার ওসি বদরুল আলম খাঁন বলেন, তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৫২ ঘ.