রাজবাড়ী, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজবাড়ী পৌরসভা এলাকায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে রেলওয়ে নিউকলোনি এলাকায় এ দুর্ঘটনায় নিহতরা হল স্থানীয় মো. আলমের মেয়ে সাবানা (৫) ও সবুজের ছেলে প্রান্ত (৪)।
রাজবাড়ী অগ্নিনির্বাপণ স্টেশন অফিসার রাজকুমার সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা সাড়ে ১২টার দিকে ওই দুই শিশু পুকুর পারে দাঁড়িয়ে ছিল। হঠাৎ পুকুরের পাড় ভেঙে তারা পানিতে পড়ে ডুবে যায়। পরে ফরিদপুর অগ্নিনির্বাপণ দলের ডুবুরিরা গিয়ে লাশ দু’টি উদ্ধার করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/১৮৩৩ ঘ.
bdnews24