২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জলঢাকায় দ্বি-খণ্ডিত লাশ উদ্ধার

নীলফামারীর জলঢাকা উপজেলায় শনিবার এক যুবকের দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2012, 12:28 PM

Updated : 24 Aug 2022, 11:18 AM

নীলফামারী, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নীলফামারীর জলঢাকা উপজেলায় শনিবার এক যুবকের দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত লিটন (১৮) জলঢাকার বড়ভিটা গ্রামের শাবান আলীর ছেলে। তিনি একজন মাছ ব্যবসায়ী ছিলেন। জলঢাকা থানার ওসি তাপস চন্দ্র পণ্ডিত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, গত শুক্রবার সন্ধ্যায় লিটন বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। শনিবার সকালে খুটামারা এলাকার একটি ধানক্ষেতে শরীর ও মাথা বিচ্ছিন্ন অবস্থায় দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। এ ব্যাপারে নিহতের বাবা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/১৮২২ ঘ.