২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাওয়ায় নতুন লঞ্চঘাট উদ্বোধন

মাওয়া ঘাটে শনিবার নতুন লঞ্চঘাট ও পাকিং ইয়ার্ডের উদ্বোধন করেছেন নৌ পরিবহনমন্ত্রী শাহজাহান খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2012, 11:07 AM

Updated : 24 Aug 2022, 11:18 AM

মুন্সীগঞ্জ, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাওয়া ঘাটে শনিবার নতুন লঞ্চঘাট ও পাকিং ইয়ার্ডের উদ্বোধন করেছেন নৌ পরিবহনমন্ত্রী শাহজাহান খান। নতুন লঞ্চ ঘাটের উদ্বোধনের দিন মাওয়া রুটে বাস মালিক ও শ্রমিক সংগঠন ধর্মঘট শুরু করায় ক্ষোভও প্রকাশ করেছেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে শাহজাহান খান বলেন, “মাওয়া ঘাটে দক্ষিণ বঙ্গের যাত্রীদের জিম্মি করা যাবে না। ঘাট ইজারাদার ও পরিবহন মালিক শ্রমিকরাই বরং সরকারের কাছে জিম্মি। যে বাস নতুন ঘাটে আসবে না তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। ” প্রয়োজনে রুট পারমিট ও ঘাট ইজারা বাতিল করে দেওয়ার হুমকিও দেন মন্ত্রী। তিনি বলেন, “সদরঘাটের ইজারাদারের অত্যাচারে মানুষ অতিষ্ট ছিল। এখন আর সে অত্যাচার নেই। প্রয়োজনে ইজারা বন্ধ করে দেওয়া হবে। যাত্রীদের কোনো টাকা পয়সা দিয়ে লঞ্চে উঠতে হবে না।” এছাড়া মাওয়া ঘাটে যাত্রীসেবার হয়রানি বিষয়ে শাহজাহান খান বলেন, আমি নিজেও এর ভুক্তভোগী। নৌ পরিবহন মন্ত্রনালয়ের সচিব মো: আব্দুল মান্নান হাওলাদারের সভাপতিত্বে¡ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুইপ নূর-ই-আলম চৌধুরী (এমপি)। আরো উপস্থিত ছিলেন বিআইডব্লিউটির চেয়ারম্যান ড.শামসুদ্দোহা খন্দকার, মুন্সীগঞ্জ পুলিশ সুপার শাহবুদ্দিন খান, মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট এস এম মাহফুজুল হক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এসইউ/১৬৫৮ ঘ.