২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুড়িগঙ্গায় গলিত লাশ উদ্ধার

বুড়িগঙ্গা নদী থেকে একটি গলিত লাশ উদ্ধার করেছে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2012, 08:30 AM

Updated : 24 Aug 2022, 11:18 AM

ঢাকা, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বুড়িগঙ্গা নদী থেকে একটি গলিত লাশ উদ্ধার করেছে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। থানার ওসি শাখাওয়াত হোসেন জানান, শুক্রবার রাত ১টার দিকে পানগাঁও বরাবর বুড়িগঙ্গা নদীতে ভাসমান লাশটি উদ্ধার করা হয়। পুরোপুরি গলে যাওয়ায় লাশের পরিচয় ও বয়স জানা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ। ওসি শাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “লাশটি পুরোপুরি পচে গেছে। এর মাথা, পা পচে হাড় দেখা যাচ্ছে। তাই মৃতের বয়স কত, তা জানা সম্ভব হয়নি।” মৃতের গায়ে কোনো পোশাক পায়নি পুলিশ। ময়না তদন্তের জন্য লাশটি স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/কিউএইচ/১৪২৫ ঘ.