রাজবাড়ী, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লী থেকে এক ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ।
শনিবার বেলা ১২টার দিকে সাতক্ষীরার কলারোয়ার এক কৃষকের ১৫ বছর বয়সী এই মেয়েটিকে উদ্ধার করা হয়।
গোয়ালন্দ ঘাট থানার এএসআই ইলিয়াছ হোসেন খাঁন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ছাত্রীটির বাবা শনিবার সকালে থানায় এসে অভিযোগ করলে পুলিশ যৌনপল্লীতে অভিযান চালিয়ে দুপুর ১২টার দিকে রূপা বাড়িওয়ালির বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় রুপা।
মেয়েটি জানায়, গত ডিসেম্বরে বার্ষিক পরীক্ষা শেষে গাজীপুরে তার বোনের বাড়িতে বেড়াতে গিয়ে এক দোকান থেকে মিষ্টি খাওয়ার পর অচেতন হয়ে পড়ে সে।
সে সময় এক যুবক তাকে ঢাকার মিরপুর এলাকার একটি বাসায় নিয়ে একমাস আটক করে রাখে।
গত ফেব্র“য়ারি মাসের প্রথম সপ্তাহে সেখান থেকে দৌলতদিয়া যৌনপল্লীর রূপার কাছে বিক্রি করে দেওয়া হয় তাকে।
এরপর থেকে তাকে দিয়ে জোর করে দেহ ব্যবসা করানো হচ্ছিল।
স¤প্রতি এক খদ্দেরের মোবাইল ফোন থেকে তার বাবাকে বিষয়টি জানালে তিনি থানায় অভিযোগ করেন।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার জানান, এ ব্যপারে বাড়িওয়ালী রূপাকে আসামী করে মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এসইউ/১৪২৮ ঘ.
bdnews24