২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্যামপুরে ট্রাকের ধাক্কায় পথচারী নিহত

রাজধানীর জুরাইনে ট্রাকের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2012, 05:35 AM

Updated : 24 Aug 2022, 11:18 AM

ঢাকা, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর জুরাইনে ট্রাকের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। শনিবার ভোরে জুরাইন নতুন রাস্তায় এ দুর্ঘটনায় নিহতের (৪০) পরিচয় জানা যায়নি। শ্যামপুর থানার উপপরিদর্শক মো. ফেরদৌস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোরে একটি ট্রাক দুই পথচারীকে ধাক্কা দিলে দুইজন আহত হন। তাদেরকে সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসাপাতালে নিলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আহত অপর যুবক (৩০) হাসপাতালে ভর্তি রয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের কারো পরিচয় পাওয়া যায়নি। পুলিশ ট্রাকচালক মাহবুবকে আটক করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরআরডি/১১৩২ ঘ.