চট্টগ্রাম, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে একটি আগ্নেয়াস্ত্র ও দুটি গুলিসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার আতোয়ার হোসেন রাসেল (৩০) নগরীর আতুরার ডিপো এলাকার মীর পাড়ার মুজিবুর রহমানের ছেলে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে বায়েজিদ বোস্তামী থানার আতুরার ডিপো এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানায়।
বায়েজিদ থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ করিম খান জানান, রাতে আতুরার ডিপোর খাজা হোটেলের সামনে থেকে একটি এলজি ও গুলিসহ তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার সঙ্গে থাকা গণেশ নন্দী পলাশ (৩২) নামে অন্য এক যুবক পালিয়ে যায়।
এ ঘটনায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে জানিয়ে তিনি বলেন, গণেশকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএইচ/১৯১৩ ঘ.
bdnews24