২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ৩ ডাকাত গ্রেপ্তার

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2012, 04:37 AM

Updated : 24 Aug 2022, 11:18 AM

চাঁদপুর, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার প্রথম প্রহরে উপজেলা সদর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ডাকাতির মালামাল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. আলম (৩২),ফরহাদ (৩০) ও আরিফ (২৮)। ফরিদগঞ্জ থানার ওসি সুব্রত ব্যানার্জী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ১৬ এপ্রিল ফরিদগঞ্জের পূর্ব একলাসপুর গ্রামে এক প্রবাসীর বাড়িতে এই চক্রটি ডাকাতি করে। তারা বাড়ির লোকজনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত ও মারধর করে এবং ৫০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৫ লক্ষ টাকাসহ অন্যান্য মালামাল নিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়েরর পর থেকে তাদের গ্রেপ্তারে অভিযান চলছিল জানিয়ে ওসি বলেন, ডাকাত দলের অন্য সদস্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১০২৮ ঘ.