২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে দুর্ঘটনায় বাসচালক সহকারী নিহত

সাভারে সড়ক দুর্ঘটনায় বিআরটিসি বাস চালকের এক সহকারী নিহত হয়েছেন। আহত হন অন্তত ৩০ জন যাত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2012, 03:47 PM

Updated : 24 Aug 2022, 11:17 AM

সাভার, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারে সড়ক দুর্ঘটনায় বিআরটিসি বাস চালকের এক সহকারী নিহত হয়েছেন। আহত হন অন্তত ৩০ জন যাত্রী। বৃহস্পতিবার দুপুরে সাভারের রেডিও কলোনি বাসস্ট্যান্ডে এ দুঘর্টনা ঘটে বলে জানায় পুলিশ। নিহত ওয়াহিদুল ইসলামের (৩৫) বাড়ি মানিকগঞ্জের দৌলতপুর এলাকায়। সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে ঢাকামুখী একটি যাত্রীবাহী বাসকে পিছন দিকে থেকে বিআরটিসি’র একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে বিআরটিসি বাস চালকের সহকারী ওয়াহিদুল সড়কের ওপর পড়ে ঘটনাস্থলেই মারা যান। এসময় রেডিও কলোনি স্কুলের বিক্ষুদ্ধ ছাত্ররা সড়কে চলাচলকারী বেশ কয়েকটি যানবাহন ভাংচুর করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২১৪৯ ঘ.