২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

মাদারীপুরের রাজৈর উপজেলায় বুধবার বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2012, 03:29 PM

Updated : 24 Aug 2022, 11:17 AM

মাদারীপুর, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের রাজৈর উপজেলায় বুধবার বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। এরা হলেন সাতক্ষীরার কালীগঞ্জের চান্দুরিয়া গ্রামের সাইফুল ইসলাম (৪৪) ও আশাশুনির শিরুলী এলাকার আব্দুল মালেক (৫৫)। কৃষিকাজ করার জন্য তারা রাজৈর আসেন বলে স্থানীয়রা জানান। কমলাপুর গ্রামের বাসিন্দা সরজিত কুমার ও বিজয় বাগচী সাংবাদিকদের জানান, রাজৈরের কমলাপুর গ্রামে মাঠে ধান কাটার সময় বজ্রপাতে এ দুই শ্রমিকের মৃত্যু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১২৮ ঘ.