২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে ২৪ বিএনপি নেতাকর্মী গ্রেপ্তার

পুলিশের দু’টি মামলায় বৃহস্পতিবার জামালপুরে বিএনপি’র ২৪ নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2012, 02:28 PM

Updated : 24 Aug 2022, 11:17 AM

জামালপুর, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের দু’টি মামলায় বৃহস্পতিবার জামালপুরে বিএনপি’র ২৪ নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছেন। পুলিশের সঙ্গে বুধবার সংঘর্ষের ঘটনায় এ মামলা দু’টি করা হয় বলে পুলিশ জানিয়েছে। জামালপুর সদর থানার ওসি মুজিবুর রহমান মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার সন্ধ্যায় জেলা বিএনপি শহরের জাহেদা সফির মহিলা কলেজ গেটে সমাবেশ করে। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। ওই সময় বিএনপির নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ-সাংবাদিকসহ অন্তত ৩০ জন আহত হয়। তারা পুলিশের তিনটি গাড়িসহ একটি ট্রাক ও বেশ ক’টি যানবাহন ভাংচুর করে বলেও ওসি মুজিবুর জানান। পুলিশ কর্মকর্তা আরো বলেন, এ ঘটনায় বৃহস্পতিবার জেলা বিএনপির সহ-সভাপতি আমজাদ হোসেনকে প্রধান আসামি করে জামালপুর সদর থানার এসআই সোহেল সিদ্দিকী বাদী হয়ে সরকারি কাজে বাধার অভিযোগে দলটির ৬৬ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেন। একই ঘটনায় দ্রুত বিচার আইনে বিএনপির ২১ নেতা-কর্মীর বিরুদ্ধে আরেকটি মামলা করেন এএসআই জসিম উদ্দিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/ডিডি/২০১৪ ঘ.