২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাল সনদ তৈরির অপরাধে ৬ জনের কারাদণ্ড

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের জাল সনদ তৈরির সঙ্গে জড়িত থাকার অপরাধে রাজধানীতে ছয়জনকে কারাদণ্ড দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2012, 12:50 PM

Updated : 24 Aug 2022, 11:17 AM

ঢাকা, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের জাল সনদ তৈরির সঙ্গে জড়িত থাকার অপরাধে রাজধানীতে ছয়জনকে কারাদণ্ড দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এরা হলেন, মো. আলমগীর মালেক ওরফে আলম (২৪), মো. সাইফুল ইসলাম (৩৫), মো. আল আমিন (১৮), মো. আশরাফুল (৩০), মো. লিটন (২১) ও মো. হেলাল আহমেদ (২৬)। বৃহস্পতিবার দুপুরে উত্তরায় অভিযান চালিয়ে এদের প্রত্যেককে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয় বলে জানান র‌্যাবের ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশা। তিনি বলেন, “উত্তরার সাত নম্বর সেক্টরের এসআর টাওয়ারের নীচতলায় বসে এসএসসি ও এইচএসসির জাল সার্টিফিকেট তৈরি করার সময় তাদের ধরা হয়।” দণ্ডিতদের ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এসইউ/১৮৪৭ ঘ.