ঢাকা, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাদ্য অধিদপ্তরের সহকারী উপ-খাদ্য পরিদর্শক এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিয়োগের জন্য ১১ মে নির্ধারিত লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার খাদ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুদ্ধ পূর্ণিমার কারণে ৬ মে নির্ধারিত উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা পিছিয়ে ১১ মে নির্ধারণ করায় খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষাটি স্থগিত করা হয়েছে।
এই নিয়োগ পরীক্ষার সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/১৮৪৫ ঘ.
bdnews24