ঢাকা, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মহাখালী ওয়্যারলেস গেট এলাকায় আগুনে চারটি দোকান পুড়ে গেছে।
বৃহস্পতিবার সকালে পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে।ফায়ার ব্রিগেডের দুটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার ব্রিগেড নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মোহাম্মদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগুনে আসবাবপত্র ও ইলেকট্রিকের চারটি দোকান পুড়ে গেছে।
অগ্নিকাণ্ডে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে তিনি জানান। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/১১০৪ ঘ.
bdnews24