২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাওর উন্নয়ন মহাপরিকল্পনা অনুমোদন

হাওর ও জলাভূমির উন্নয়নে একটি মহাপরিকল্পনা অনুমোদন করেছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2012, 12:39 PM

Updated : 24 Aug 2022, 11:17 AM

ঢাকা, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাওর ও জলাভূমির উন্নয়নে একটি মহাপরিকল্পনা অনুমোদন করেছে সরকার। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী কার্যালয়ে বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন বোর্ডের তৃতীয় বোর্ড সভায় এই সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এ বিষয়ে বিস্তারিত জানান। তিনি বলেন, এই মহাপরিকল্পনার আওতায় হাওর এলাকার জেলাগুলোর ২০ শতাংশ জলামহল মাছের অভয়াশ্রম হিসাবে গড়ে তোলা হবে। নেত্রকোনা ও হবিগঞ্জ জেলায় স্থাপন করা হবে ‘বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন বোর্ডের’ জেলা কার্যালয়। হাওর এলাকায় কর্মরত বেসরকারি সংস্থাগুলোর কাজ পর্যবেক্ষণে ‘বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন বোর্ডেকে’ প্রয়োজনীয় ক্ষমতা দেওয়ার বিষয়েও বৈঠকে সিদ্ধান্ত হয় বলে প্রেস সচিব জানান। অন্যদের মধ্যে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা, পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন, পরিবেশ ও বন মন্ত্রী হাসান মাহমুদ এই বৈঠকে উপস্থিত ছিলেন। এর আগে, রাশিয়ার নতুন রাষ্ট্রদূত আলেক্সান্দর এ নিকোলায়েভ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন বলে প্রেস সচিব জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/১৮৩২ ঘ.