২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

রাজশাহীর সারদায় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2012, 10:35 AM

Updated : 24 Aug 2022, 11:17 AM

রাজশাহী, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর সারদায় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে সারদার আউটার সিগনালে এ দুর্ঘটনা ঘটে। নিহত উজ্জ্বল হোসেন (২২) রাজশাহী মহানগরীর মেহেরচণ্ডী এলাকার কাজিম উদ্দিনের ছেলে। রাজশাহী রেলওয়ে পুলিশের উপপরিদর্শক গোলাম রসুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার রাতে সাগড়দাঁড়ি আন্ত:নগর ট্রেনে কাটা পড়ে উজ্জ্বল মারা যায়। বুধবার ভোরে এলাকাবাসী তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করা হয়। এ ব্যাপারে ঈশ্বরদী রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/আরএ/১৬৩২ ঘ.