২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে পিকআপের ধাক্কায় বৃদ্ধ নিহত

চাঁদপুরে পিকআপের ধাক্কায় চাপায় ৬০ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2012, 06:16 AM

Updated : 24 Aug 2022, 11:17 AM

চাঁদপুর, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরে পিকআপের ধাক্কায় চাপায় ৬০ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল হক জানান, বুধবার সকালে চাঁদপুর-কুমিল্লা সড়কের বাকিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম (৬০) সদর উপজেলার বালিয়া এলাকার মাহমুদ উল্লার ছেলে। উপ-পরিদর্শক নুরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে একটি পিকআপ বেপরোয়া গতিতে বাকিলা এলাকা দিয়ে যাওয়ার সময় নুরুলকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় চাঁদপুর সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান নুরুল। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় পুলিশ পিকআপটি আটক করেছে বলে নুরুল হক জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/জেকে/১২১০ ঘ.