চট্টগ্রাম, মে ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সীতাকুণ্ডে বাস উল্টে ১৮ পরিচ্ছন্নতাকর্মী আহত হয়েছেন।
বুধবার দুপুর সাড়ে ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শুকলার হাটে এ দুর্ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।
সীতাকুণ্ড কুমিরা মহাসড়ক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মাহবুব আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আহতরা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মী। সীতাকুণ্ডে একটি মন্দির পরিদর্শন শেষে চট্টগ্রাম ফেরার পথে তারা দুর্ঘটনার শিকার হন।
আহতের মধ্যে শয়ন (১২), সোনা মিত্র রাণী (৫০), মনু (৩০), সীতারা (৫৫), জগনু (৬০), লালটি (৪৫), মালা (৩৫), পুতুল রাণী ( ৬০), রাজন (২৬), গৌরি শংকর (৪৫), অঞ্জলী (৩৭), ছায়া রাণী (৪৫), শোভা দাশকে (৪৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাকীদের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় বলে জানান এসআই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/০৯৫০ ঘ.
bdnews24