২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনাইমুড়ীতে ১৪৪ ধারা

আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষ হওয়ায় সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের নান্দিয়াপাড়া বাজারে ১৪৪ ধারা জারি করে সেখানে সব ধরনের সভা-সমাবেশ বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2012, 11:20 AM

Updated : 24 Aug 2022, 11:17 AM

নোয়াখালী, মে ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষ হওয়ায় সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের নান্দিয়াপাড়া বাজারে ১৪৪ ধারা জারি করে সেখানে সব ধরনের সভা-সমাবেশ বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার রাত থেকে সকাল পর্যন্ত নান্দিয়াপাড়া বাজারে আওয়ামী লীগ ও বিএনপির কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে ভাংচুর হয় বেশ কয়েকটি দোকান। দুই পক্ষের সংঘর্ষে বাজার এবং আশপাশের এলাকার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করায় ১৪৪ ধারা জারি করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা বেগম। তিনি সাংবাদিকদের বলেন, মঙ্গলবার দুপুর ১টা থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে এবং তা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্তবলবৎ থাকবে। নান্দিয়াপাড়া বাজারে পুলিশও মোতায়েন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭২১ ঘ.