২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে এক জনের মৃত্যু

সরবরাহ লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2012, 02:07 PM

Updated : 24 Aug 2022, 11:16 AM

চট্টগ্রাম, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরবরাহ লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু হয়েছে। নিহত মো. মনিরুজ্জামানের (৩০) বাড়ি সাতকানিয়ার চরতী গ্রামে। তিনি সাতকানিয়া পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারী ছিলেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মিজানুর রহমান জানান, সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে মনির সাতকানিয়ায় পল্লী বিদ্যুতের লাইন মেরামতের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এএল/২০১১ ঘ.