২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বনানীতে সড়ক দুর্ঘটনায় ২ ভাই নিহত

রাজধানীর বনানীতে অ্যাম্বুলেন্সের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2012, 08:53 AM

Updated : 24 Aug 2022, 11:16 AM

ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বনানীতে অ্যাম্বুলেন্সের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৯টায় বনানীর ২৭ নম্বর সড়কে দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, ঢাকার দোহারের বান্দুরার ইলিয়াস আলী (৩৮) ও তার ছোট ভাই মো. নাসির (৩৭)। বনানী থানার উপ-পরিদর্শক ইমদাদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অ্যাম্বুলেন্সের সঙ্গে সংঘর্ষে অটোরিকশা চালকসহ তিনজনই গুরুতর আহত হয়। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ইলিয়াস ও নসিরকে মৃত ঘোষণা করেন। অটোরিকশা চালক পুলিশ হেফাজতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান ইমদাদুল। বিডিনিউজ টোয়েন্টিফোরডটকম/কেটি/এসআই/এসইউ/১৪৪৭ ঘ.