২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উল্লাপাড়ায় ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2012, 07:37 AM

Updated : 24 Aug 2022, 11:15 AM

সিরাজগঞ্জ, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছেন। শনিবার ভোরে উল্লাপাড়া স্টেশনের আউটার সিগন্যালে এই দুর্ঘটনা ঘটে বলে জানায় রেলওয়ে পুলিশ। নিহত শাহজাহান আলী (২৫) উপজেলার বাবলাপাড়া মহল্লার কায়েম মুন্সীর ছেলে। রেল পুলিশের (জিআরপি) সিরাজগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নাফিল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শাহজাহান ভোরে উল্লাপাড়ায় স্টেশনের আউটার সিগন্যালের কাছ দিয়ে রেললাইন অতিক্রম করার সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। ‘নীলসাগর এক্সপ্রেস’ ট্রেনটি নীলফামারী থেকে ঢাকা যাচ্ছিল। নিহতের লাশ সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যুর মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৩৩৪ ঘ.