ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কামরাঙ্গিরচরে এক ব্যক্তি তার স্ত্রীকে জবাই করে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শনিবার ভোরে পূর্ব কামরাঙ্গিরচরের রসুলপুরে এ ঘটনা ঘটে।
নিহতের নাম জবেদা খাতুন (৪৫)। ঘটনার পর থেকে তার স্বামী আবদুল হক পলাতক রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
কামরাঙ্গিরচর থানার উপ পরিদর্শক (এসআই) নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পূর্ব রসুলপুরের দেলোয়ার মিয়ার বাড়িতে আবদুল হক স্ত্রী জবেদা খাতুন ও দুই মেয়ে সুমাইয়া (১০) ও মিমকে (২) নিয়ে ভাড়া থাকতেন।
ভোরের কোন এক সময় আবদুল তার স্ত্রীকে জবাই করে পালিয়ে যায়। হতাকাণ্ডের কারণ জানা যায়নি।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকলে কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/১১১৮ ঘ.
bdnews24