২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে হামলায় ওসিসহ চার পুলিশ আহত

সন্ত্রাসী হামলায় চট্টগ্রামের সাতকানিয়া থানার ওসিসহ চার পুলিশ আহত হয়েছেন। ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে পাঁচ জনকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2012, 02:03 PM

Updated : 24 Aug 2022, 11:15 AM

চট্টগ্রাম, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সন্ত্রাসী হামলায় চট্টগ্রামের সাতকানিয়া থানার ওসিসহ চার পুলিশ আহত হয়েছেন। ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে পাঁচ জনকে। শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে সাতকানিয়ার বারদোনা এলাকা এ ঘটনা ঘটে। আহতরা হলেন- ওসি মো. খালেদ হোসেন, উপ পরিদর্শক মোরাদুল্লাহ বাহার এবং দুই কনস্টেবল মো. ফরহাদ ও কাঞ্চি মারমা। তাদের উপজেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। সাতকানিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আমির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্থানীয় ‘টাইগার ক্লাব’ নামে সংগঠনের সদস্যরা পুলিশের ওপর হামলা চালালে ওই চার জন আহত হয়। হামলায় লাঠিসোটার আঘাতে ওসি হাতে আঘাত পেয়েছেন। অন্যদেরও মারধর করা হয়েছে। সংগঠনটির সদস্যরা বিভিন্ন মামালার আসামি। শুক্রবার বর্ষপূর্তির অনুষ্ঠান আয়োজন করতে প্রস্তুতি নিলে তাদের সঙ্গে স্থানীয় ‘দিদার’ গ্র“পের সদস্যদের বিরোধ দেখা দেয়। খবর পেয়ে উপস্থিত হয়ে অনুষ্ঠানে বাধা দিলে সংগঠনের সদস্যরা পুলিশের ওপর হামলা চালায় বলে জানান উপপরিদর্শক আমির হোসেন। এ ঘটনায় ওমর ফারুক (১৮), আব্দুল আওয়াল (২০), আব্দুল হাই (২২), মো. এনামুল (৩৫) ও জহির হোসেন (২৫) নামে পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এএল/২০০৫ ঘ.