ঢাকা, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর শেরেবাংলা নগর এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকাল সাড়ে ৭ টার দিকে আগারগাঁও ডাম্পিং স্টেশনের পাশে রিপন মিয়া (৩০) নামের ওই যুবকের লাশ পাওয়া যায়।
শেরে বাংলানগর থানার উপপরিদর্শক (এসআই) খন্দাকার আবু জাফর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “নিহতের শরীরের বিভিন্ন অংশে জখমের চিহ্ন রয়েছে।”
ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এসআই জাফর জানান নিহত রিপনের বাবার নাম মানিক মিয়া। তাদের গ্রামের বাড়ি ভোলার বোরহানউদ্দিনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/১৫৪০ ঘ.
bdnews24