২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ট্রাকের ধাক্কায় যুবকের মৃত্যু

রাজধানীর মিরপুরে ট্রাকের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2012, 05:29 AM

Updated : 24 Aug 2022, 11:15 AM

ঢাকা, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মিরপুরে ট্রাকের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ২টার দিকে শাহআলী মাজারের পিছনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম আবদুল কাদের (১৮)। তিনি মিরপুর বাইশটেক গুদারাঘাট এলাকায় থাকতেন বলে জানিয়েছে পুলিশ। ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শাহআলী মাজার থেকে পায়ে হেঁটে যাওয়ার সময় বালুভর্তি ট্রাকটি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। সঙ্গে থাকা দুই যুবক রাত ৩টার দিকে কাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান, কাদের মারা গেছেন। কাদেরের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/১১২০ ঘ.