২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে বাস চাপায় নিহত ২

রাজশাহীর পুঠিয়া উপজেলায় বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2012, 02:24 PM

Updated : 24 Aug 2022, 11:14 AM

রাজশাহী, ২৬ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর পুঠিয়া উপজেলায় বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে তারাপুর ঢালান এলাকায় এ দুর্ঘটনায় নিহতরা হলেন বানেশ্বরের বালিয়াঘাটির রবিউল ইসলাম (২৮) ও খুঁটিপাড়ার মো. লিটন (২২)। পুঠিয়া থানার উপ-পরিদর্শক জাহিদ হাসান জানান, রাজশাহী থেকে পাবনাগামী একটি যাত্রীবাহী বাস সন্ধ্যা ৬টার দিকে তারাপুর এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে সামনাসামনি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান রবিউল। বাসের নিচ থেকে লিটনকে উদ্ধার করে পুঠিয়া থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, চালক ও তার সহযোগী পালিয়ে গেছে। বাসটি আটক করে পুঠিয়া থানায় নেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২০২১ ঘ.