সিলেট, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটে সেনাবাহিনীর ক্যাপ্টেন পরিচয়ে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার শহরতলীর ইসলামপুর থেকে আজাহার আলী (১৯) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। আজাহার শাহপরাণ এলাকার গোলাম আকবর চৌধুরীর ছেলে।
র্যাব-৯ এর উপ-পরিদর্শক ইদ্রিস আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে একটি সিএনজি চালিত আটোরিকশায় আজাহারকে সেনাবাহিনীর পোশাক পরা অবন্থায় দেখে সন্দেহ হলে টরিচয় জানতে চায় র্যাব সদস্যরা। ওই সময় অসংলগ্ন কথাবার্তা বললে তাকে আটক করা হয়।
র্যাব কর্মকর্তা আরো বলেন, আজাহার শাহপারণ এলাকায় সেনা বাহিনীর ক্যাপ্টেন পরিচয় দিয়ে বিভিন্ন দোকান থেকে জিনিসপত্র নিয়ে যেত এবং ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করত।
তাকে শাহপরাণ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮২৪ ঘ.
bdnews24