২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুদকের জিজ্ঞাসাবাদে সুরঞ্জিতপুত্র সৌমেন

সেনগুপ্ত টেলিকমসহ অন্যান্য সম্পদের উৎস জানতে সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের ছেলে সৌমেন সেনগুপ্তকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2012, 05:12 AM

Updated : 24 Aug 2022, 11:15 AM

ঢাকা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেনগুপ্ত টেলিকমসহ অন্যান্য সম্পদের উৎস জানতে সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের ছেলে সৌমেন সেনগুপ্তকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। সৌমেন বৃহস্পতিবার সকাল পৌনে ১১টার দিকে দুদক কার্যালয়ের পৌঁছানোর পর তদন্ত কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। গত ৯ এপ্রিল রাতে ব্যক্তিগত সহকারীর গাড়িতে বিপুল পরিমাণ টাকা পাওয়ার ঘটনায় ব্যাপক শোরগোল শুরু হলে সাত দিনের মাথায় রেলমন্ত্রীর দায়িত্ব থেকে সরে দাঁড়ান সুরঞ্জিত। এরইমধ্যে ১২ এপ্রিল সৌমেনের প্রতিষ্ঠান ‘সেনগুপ্ত টেলিকম’ পাঁচ কোটি টাকার ইন্টারকানেকশন এক্সচেঞ্জ (আইসিএক্স) লাইসেন্স পাওয়ায় তার সম্পদের উৎস খতিয়ে দেখার দাবি ওঠে বিভিন্ন মহল থেকে। এর পরপরই সৌমেনের সম্পদের বিষয় অনুসন্ধান করতে দুদকের উপ-পরিচালক এস এম এম আখতার হামিদ ভূইঞাঁ ও সহকারী পরিচালক মনিরুজ্জামানকে দায়িত্ব দেওয়া হয়। গত বৃহস্পতিবার ‘সেনগুপ্ত টেলিকমের’ বিষয়ে তথ্য চেয়ে চারটি প্রতিষ্ঠানকে চিঠি পাঠায় দুদক। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি), টেলিযোগাযোগ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) দেওয়া ওই চিঠিতে ‘সেনগুপ্ত টেলিকমের’ লাইসেন্স ফি বাবদ দেওয়া পাঁচ কোটি টাকার উৎস জানতে চাওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/জেকে/১১০৮ ঘ.