২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুখোমুখি সংঘর্ষের পর ভ্যানকে চাপা দিল ট্রাক

বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে বাসের সঙ্গে সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারানো ট্রাক রিকশাভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই এক নারীর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2012, 11:20 AM

Updated : 24 Aug 2022, 11:14 AM

সিরাজগঞ্জ, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে বাসের সঙ্গে সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারানো ট্রাক রিকশাভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ১টার দিকে পশ্চিমপাড় মহাসড়কের সয়দাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রেখা খাতুন (৩৫) সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ এলাকার ওবায়দুল হকের স্ত্রী। আহতদের মধ্যে আট জনকে সিরাজগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় থানার উপ-পরিদর্শক সুমন আহম্মেদ জানান, সয়দাবাদ এলাকায় ন্যাশনাল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে নিয়ন্ত্রণ হারানো ট্রাকটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই রেখা নিহত হন। এ ঘটনায় বাস, ট্র্রাক ও ভ্যানের অন্তত ১২ যাত্রী আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। আহতদের মধ্যে ছয় জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- সিরাজগঞ্জ শহরের দত্তবাড়ি মহল্লার রাশেদুল হাসান (৩০), রাজশাহীর গঙ্গাচড়া উপজেলার চামাচন্ডিপুর এলাকার আশিফ (৪০), চারঘাট উপজেলার মিরপুর এলাকার জেনি খাতুন (২৫), গাছপাড়া উপজেলার মুন্সিপাড়ার মেহেদি হাসান (৪০), একই এলাকার জুয়েল আহম্মেদ (২৯) ও সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার লক্ষীপুর এলাকার সেরাজ আলী। ক্ষতিগ্রস্ত বাস, ট্রাক ও রিকশাভ্যান উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এএল/১৭১৬ ঘ.