২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইলিয়াসের খোঁজে ফের নিস্ফল অভিযান

বিএনপির ‘নিখোঁজ’ নেতা এম ইলিয়াস আলীর সন্ধানে সোমবার রাতেও রাজধানীর দুটি বাড়িতে নিষ্ফল অভিযান চালিয়েছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2012, 09:48 AM

Updated : 24 Aug 2022, 11:14 AM

ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির ‘নিখোঁজ’ নেতা এম ইলিয়াস আলীর সন্ধানে সোমবার রাতেও রাজধানীর দুটি বাড়িতে নিষ্ফল অভিযান চালিয়েছে র‌্যাব। র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক এম সোহায়েল মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার রাতে এই অভিযান চালানো হয়। “ইলিয়াস আলীর সন্ধানে র‌্যাব তৎপর রয়েছে। এরই অংশ হিসাবে গতরাতে দুটি বাড়িতে অভিযান চালানো হয়েছে।” তবে এতে আশাব্যঞ্জক কিছু পাওয়া যায়নি বলে উল্লেখ করেন তিনি। কোথায় কার বাড়িতে এসব অভিযান হয়েছে জানতে চাইলে বিস্তারিত জানাতে রাজি হননি এই র‌্যাব কর্মকর্তা। বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী গত ১৭ এপ্রিল মধ্যরাত থেকে নিখোঁজ। ওই রাতে মহাখালীর একটি গলিতে তার গাড়ি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। এরপর তার স্ত্রী তাহসিনা রুশদীর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। উচ্চ আদালতেও একটি একটি রিট আবেদন করেন তিনি। তাহসিনা রুশদীরের দেওয়া তথ্যের ভিত্তিতে র‌্যাব সদস্যরা গত ২১ এপ্রিল গাজীপুরের পূবাইলে চারটি বাড়িতে অভিযান চালায়। কিন্তু তিন ঘণ্টার ওই অভিযানে ইলিয়াসের কোনো খোঁজ তারা পাননি। পুলিশ মহাপরিদর্শক হাসান মাহামুদ খন্দকার মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “র‌্যাব ও গোয়েন্দা পুলিশের কয়েকটি দল এ ব্যাপারে আদালাভাবে কাজ করে যাচ্ছে। আমরা তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। সরকার ইলিয়াস আলীকে ‘গুম’ করেছে- এমন অভিযোগে রোববার থেকে তিন দিন ধরে সারা দেশে হরতাল চালিয়ে আসছে বিএনপি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমএমআর/জেকে/১৫৪৫ ঘ.