নড়াইল, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নড়াইলের লোহাগড়ায় গুলিভর্তি এয়ারগান নিয়ে খেলার সময় গুলিবিদ্ধ হয়ে মারা গেছে এক শিশু।
লোহাগড়া থানার ওসি আব্দুর রকিব খান জানান, সোমবার দুুপুর সাড়ে ১২টার দিকে লোহাগড়া উপজেলার সোনাদাহ-পাচুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রাব্বি (৬) রাব্বি ওই গ্রামের সহিদুল ইসলামের ছেলে।
পুলিশ কর্মকর্তা রকিব জানান, রাব্বি ও তার চাচাতো ভাই সিয়াম (৭) বাড়িতে থাকা একটি ইয়ারগান নিয়ে খেলছিলো। খেলার মধ্যে সিয়ামের কাছ থাকা ইয়ারগানের ট্রিগারে হঠাৎ চাপ লেগে গুলি বের হয়ে রাব্বির গলায় বিদ্ধ হয়। বাড়ির লোকজন তাৎক্ষণিক রাব্বিকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এএল/১৬৩৬ ঘ.
bdnews24