২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অস্ত্রসহ ৩ যুবক গ্রেপ্তার

অস্ত্রসহ নগরীর বায়েজীদ এলাকা থেকে রোববার তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2012, 05:41 PM

Updated : 24 Aug 2022, 11:13 AM

চট্টগ্রাম, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্ত্রসহ নগরীর বায়েজীদ এলাকা থেকে রোববার তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলেন- মো. ফোরকান (২৮), মো. মান্নান ওরফে মান্নান ডাকাত (২৮) ও মো. জসিম (২৭)। তারা তিনজনই বায়েজীদ এলাকার বাসিন্দা। ভোর ৫টার দিকে নগরীর নয়ারহাট এলাকায় একটি সিএনজি অটোরিকশাকে ধাওয়া করে চালকসহ ওই তিনজনকে আটক করা হয় বলে জানান বায়েজিদ বোস্তামী থানার ওসি উত্তম কুমার চক্রবর্তী। তিনি আরো জানান, তাদের কাছে দুইটি লাইট গান (এলজি), তিন রাউন্ড গুলি ও একটি ছোরা পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে মামলা করেছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসবি/আরআরডি/ডিডি/২৩৩৫ ঘ.