২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিরাইয়ে পুলিশ-ব্যবসায়ী সংঘর্ষে আহত ৩০

সুনামগঞ্জের দিরাই উপজেলায় রোববার বিদ্যুতের দাবিতে মিছিল চলাকালে পুলিশ-ব্যবসায়ী সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2012, 03:22 PM

Updated : 24 Aug 2022, 11:13 AM

সুনামগঞ্জ, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জের দিরাই উপজেলায় রোববার বিদ্যুতের দাবিতে মিছিল চলাকালে পুলিশ-ব্যবসায়ী সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলা সদরের থানা পয়েন্টে সংঘর্ষ চলাকালে পুলিশ ৫ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে। আহতদের মধ্যে রয়েছেন দিরাই থানার তিন পুলিশ-ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক (৪৩), এসআই মাহবুব (৩৮) এবং কনস্টেবল হেলাল (৪০)। এছাড়া রয়েছেন মকবুল (৩৮), আতাউর রহমান (৪২), গোলাাম রব্বানী (৩৫), হুমায়ুন (৪১), রাহিনুর (১৮), জুয়েল মিয়া (২৬), সেলিম হাসান (২০), দেবাশীষ রায় (৪০), সরদার রিপন হাসান (২৫) ও রিমন মিয়া (১৮)। বাকিদের নাম জানা যায়নি। আহতদের দিরাই উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে ব্যবসায়ীদের একটি মিছিল থানা রোড এলাকায় এলে পুলিশ বাধা দেয়। পুলিশের সঙ্গে মিছিলকারীদের বাক্বিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। দিরাই থানার ওসি নুরুল আফসার খান জানান, পুলিশ ৫ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করলে পরিস্থিতি স্বাভাবিক হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/ডিডি/২১১৭ ঘ.