২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালের সমর্থনে নিউ ইয়র্কে কর্মসূচি

এম ইলিয়াস আলীর সন্ধানে দেশে বিএনপির ডাকা হরতালের সমর্থনে মানববন্ধন করেছে যুক্তরাষ্ট্র প্রবাসী বিএনপি সমর্থকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2012, 04:04 AM

Updated : 24 Aug 2022, 11:13 AM

লাবলু আনসার নিউ ইয়র্ক প্রতিনিধি নিউ ইয়র্ক,এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এম ইলিয়াস আলীর সন্ধানে দেশে বিএনপির ডাকা হরতালের সমর্থনে মানববন্ধন করেছে যুক্তরাষ্ট্র প্রবাসী বিএনপি সমর্থকরা। শনিবার বিএনপি, তারেক পরিষদ, যুবদল, জাসাস, ছাত্রদলসহ বিভিন্ন সংগঠন জ্যাকসন হাইটসে এই কর্মসূচি পালন করে। এতে ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব ও কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ এম এ সালামও ছিলেন। মানববন্ধনের পর অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমানের সভাপতিত্বে সমাবেশে এম এ সালাম ছাড়াও বক্তব্য রাখেন শাহ আলম, শরাফত হোসেন বাবু, বেলাল মাহমুদ, জসীম ভূইয়া, খালেক আকন্দ, জহীর মোল্লাহ, সাইদুর রহমান সাইদ প্রমুখ। বক্তারা অবিলম্বে ইলিয়াস আলীকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/০৯৫৯ ঘ.