২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে গাড়িচাপায় পোশাক শ্রমিকের মৃত্যু

গাজীপুরে বোর্ডবাজার বড়বাড়ি এলাকায় গাড়িচাপায় এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2012, 09:39 AM

Updated : 24 Aug 2022, 11:13 AM

গাজীপুর, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে বোর্ডবাজার বড়বাড়ি এলাকায় গাড়িচাপায় এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানায় পুলিশ। নিহত কবির হোসেন (৩৩) বোর্ডবাজার এলাকার নাসা পোশাক কারখানার শ্রমিক। তিনি সিরাজগঞ্জের উল্যাহপাড়া থানার কালিকাপুর এলাকার আলিম উদ্দিনের ছেলে। নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. ইকবাল হোসেন সাংবাদিকদের জানান, রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাতনামা একটি গাড়ি চাপা দিলে কবির ঘটনাস্থলেই মারা যান। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এদিকে সকালে কালিয়াকৈর উপজেলার বাইপাস সড়কে বাসচাপায় অজ্ঞাতনামা এক ব্যক্তির (৪০) মৃত্যু হয়েছে বলে জানান গোড়াই মহাসড়ক থানার ওসি মো. সানোয়ার হোসেন। তিনি জানান, যুবকের পরনে চেক লুঙ্গি ও সবুজ রংয়ের হাফ শার্ট ছিলো। লাশ ময়না তদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৫৩১ ঘ.