চট্টগ্রাম, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রির অপরাধে চট্টগ্রাম নগরীর পাঁচটি রেস্টুরেন্টকে ৬৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার বন্দরনগরীর আগ্রাবাদ ও চকবাজার এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম রেজাউর রহমানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করে।
আগ্রাবাদের নিউ মদিনা অ্যান্ড রেস্তোরাঁকে ২০ হাজার টাকা, হোটেল রীজকে ১৫ হাজার টাকা, বনসাই রেস্তোরাঁকে ১০ হাজার টাকা, চকবাজারের মনপুরা মিনি চাইনিজ অ্যান্ড রেস্তোরাঁকে ১০ হাজার এবং গুলজার টাওয়ার মিনি চাইনিজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করে বিএসটিআই ও র্যাব-৭ এর একটি দল।
র্যাবের ক্যাপ্টেন মো. সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন ও বিক্রির অপরাধে বিশুদ্ধ খাদ্য আইনে এ পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
জরিমানার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএইচ/২১২১ ঘ.
bdnews24