২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘পুলিশ হাকিম’ এবার র‌্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ বিভাগ থেকে বরখাস্ত হওয়া ‘পুলিশ হাকিমকে’ এবার ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2012, 03:17 PM

Updated : 24 Aug 2022, 11:12 AM

চট্টগ্রাম, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশ বিভাগ থেকে বরখাস্ত হওয়া ‘পুলিশ হাকিমকে’ এবার ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার করেছে র‌্যাব। এক ব্যবসায়ীর কাছ থেকে র‌্যাব ও গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনায় বুধবার গভীর রাতে নগরীর টাইগার পাস এলাকা থেকে আবদুল হাকিম ওরফে পুলিশ হাকিমকে (৪০) গ্রেপ্তার করা হয়। একইসঙ্গে তার দুই সহযোগী কামরুল (৩২) ও সেলিমকে (৩০) গ্রেপ্তার করা হয়। জব্দ করা হয় ছিনতাই কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাসও। র‌্যাব-৭ এর কর্মকর্তা মেজর রাকিবুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের ঘটনায় বুধবার সন্ধ্যায় হাকিমের দুই সহযোগী কামরুল ও সেলিমকে পটিয়া থেকে গ্রেপ্তার করা হয়। তিনি জানান, গত ১৩ এপ্রিল বিকালে নগরীর মনসুরাবাদ এলাকা থেকে হাকিম হাকিম ও তার সহযোগীরা র‌্যাব সদস্য পরিচয় দিয়ে কাশেম মিয়া নামে এক ব্যবসায়ীকে মাইক্রোবাসে জোরপূর্বক তুলে নেয়। ব্যবসায়ীর সঙ্গে থাকা পাঁচ লাখ ৭৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে তাকে পাহাড়তলী বাজারের কাছে নামিয়ে দেয়। এই ঘটনায় ওই ব্যবসায়ী পরদিন ডবলমুরিং থানায় একটি মামলা করেন এবং র‌্যাব কার্যালয়ে অভিযোগ করেন। এর আগে ‘পুলিশ হাকিমের’ বিরুদ্ধে র‌্যাব-গোয়েন্দা পুলিশ পরিচয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগে তিনটি মামলা হয়। পুলিশ বিভাগে কর্মরত অবস্থায় অসদাচরণের দায়ে তিনি চাকরিচ্যুৎ হন। এর আগেও পুলিশ তাকে গ্রেপ্তার করলেও তিনি জামিনে বেরিয়ে আসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২১১৮ ঘ.