চট্টগ্রাম, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরের ১২ নম্বর জেটিতে বৃহস্পতিবার ভোররাতে ট্রলির ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
নিহত মো. রাজিব (২৫) বন্দর থানাধীন ফকিরহাট এলাকার মো. কামরুজ্জামানের ছেলে।
বন্দর সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কাজ করার সময় একটি ট্রলির ধাক্কায় শ্রমিক রাজিব গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সংশ্লিষ্ট পুলিশ ফাঁড়ির নায়েক মিজানুর রহমান জানান, লাশ হাসপাতাল মর্গে রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/১৩০৯ ঘ.
bdnews24