২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে প্রাথমিকের ৪ শিক্ষিকাকে বরখাস্ত

দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় গাজীপুরের চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চার শিক্ষিকাকে বরখাস্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2012, 11:12 AM

Updated : 24 Aug 2022, 11:12 AM

গাজীপুর, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় গাজীপুরের চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চার শিক্ষিকাকে বরখাস্ত করা হয়েছে। এরা হলেন- শ্রীপুর উপজেলার চিনাশুকানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা. সামসুন্নাহার, কালীগঞ্জ উপজেলার ভাইয়াসূতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নিলুফা ইয়াসমিন, সদর উপজেলার পূবাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিউলি আক্তার ও মাজুখান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা তাজিয়া ইসলাম। গত ৯ এপ্রিল তাদেরকে স্থায়ীভাবে বরখাস্তের চিঠি দেওয়া হয়েছে বলে জানান গাজীপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মালবিকা ভৌমিক। একই কারণে আরো পাঁচ শিক্ষককে বরখাস্তের বিষয় প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি। বরখাস্তকৃতরা বিনা অনুমতিতে ৬০ দিনের বেশি কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/িসিএস/এএল/১৭১৪ ঘ.