২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাতে জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বসছেন খালেদা

বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার ঘটনার পর পরিস্থিতি পর্যালোচনা করতে স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন দলের চেয়ারপার্সন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2012, 10:38 AM

Updated : 24 Aug 2022, 11:12 AM

ঢাকা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার ঘটনার পর পরিস্থিতি পর্যালোচনা করতে স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন দলের চেয়ারপার্সন খালেদা জিয়া। বুধবার রাত ৮টায় গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানান তার প্রেসসচিব মারুফ কামাল খান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, দলের সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার ঘটনার পরিস্থিতি পর্যালোচনা করতে এই বৈঠক ডাকা হয়েছে। দলের ভাইস চেয়ারম্যানদেরও এই বৈঠকে ডাকা হয়েছে বলে জানান তিনি। রাজধানীর বনানী থানা পুলিশ মঙ্গলবার রাত দেড়টার দিকে মহাখালী এলাকা থেকে ইলিয়াস আলীর প্রাইভেট কারটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। পরে তার স্ত্রীর সঙ্গে যোগাযোগ করে পুলিশ জানতে পারে, রাত সাড়ে ৯টার দিকে বাসা থেকে গাড়ি নিয়ে বেরিয়ে যাওয়ার পর থেকে ইলিয়াস আলীর সঙ্গে আর যোগাযোগ করা যায়নি। ওই গাড়ির চালক আনসারেরও খোঁজ পাওয়া যাচ্ছে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/১৬৩২ ঘ.