২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ৪৫টি দেশীয় অস্ত্র উদ্ধার

হামলায় এক যুবক নিহত হওয়ার পর চাঁদপুরের লেংটাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2012, 07:56 AM

Updated : 24 Aug 2022, 11:11 AM

চাঁদপুর, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হামলায় এক যুবক নিহত হওয়ার পর চাঁদপুরের লেংটাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। চাঁদপুর মডেল থানার ওসি মাহবুব মোর্শেদ জানান, মঙ্গলবার রাতভর শহরের লেংটাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত এসব অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ছয়টি চাইনিজ কুড়াল, ১৬টি কিরিচ, চারটি রামদা, দুইটি হকিস্টিক ও ১৭টি জিআই পাইপ। ওসি জানান গত ৯ এপ্রিল চাঁদপুর শহরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে নাজিরপাড়া এলাকার যুবক বিল্লাল দেওয়ান (২৭) নিহত হন। এ ঘটনায় ১০ এপ্রিল চাঁদপুর সদর মডেল থানায় ১৯ জনের নাম উল্লেখ করে এবং অন্তত ২৬ জনকে অজ্ঞাতপরিচয় দেখিয়ে মামলা করেন নিহতের বড় ভাই আবদুল গফুর দেওয়ান। এদের মধ্যে ১৮ জনকে ইতোমধ্যে আটক করা হয়েছে বলেও জানান ওসি মাহবুব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এএল/১৩৫৮ ঘ.