চুয়াডাঙ্গা, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চুয়াডাঙ্গার দর্শনায় ট্রাকের ধাক্কায় এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন।
শনিবার দুপুর ১টার দিকে চুয়াডাঙ্গা-জীবননগর সড়কের দর্শনা তমালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইলিয়াস হোসেন দামুড়হুদা উপজেলার নাটুদহ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি দামুড়হুদা গ্রামের বাসিন্দা ছিলেন।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এরশাদুল কবীর চৌধুরী জানান, শিক্ষক ইলিয়াস হোসেন মোটর সাইকেল চালিয়ে জীবননগরের দিকে যাচ্ছিলেন। পথে তমালতলায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসইউ/১৬১৬ ঘ.
bdnews24