২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমাটিয়ায় বটির আঘাতে কর্মচারী নিহত

রাজধানীর লালমাটিয়ায় শনিবার সকালে সহকর্মীর বটির আঘাতে সফিক নামের বেসরকারি প্রতিষ্ঠানের এক কর্মচারী নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2012, 06:50 AM

Updated : 24 Aug 2022, 11:10 AM

ঢাকা, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর লালমাটিয়ায় শনিবার সকালে সহকর্মীর বটির আঘাতে সফিক নামের বেসরকারি প্রতিষ্ঠানের এক কর্মচারী নিহত হয়েছেন। হত্যার অভিযোগে সহকর্মী মো. আলিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মোহাম্মদপুর থানার ওসি মাহমুদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিহত সফিক (২৭) লালমাটিয়ার এ ব্লকের ১/৯ নম্বর বাড়িতে কম্পিউটার এজ লিমিটেড নামের ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করতেন। বৈশাখের প্রথম দিনে সরকারি ছুটির কারণে প্রতিষ্ঠানটি বন্ধ ছিল। তবে সফিক ও মো. আলি সেখানে থাকেন। ওসি জানান, সকালে ভাত রান্নকে কেন্দ্র করে আলি ও সফিকের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সফিক রান্না ঘর থেকে বটি নিয়ে আলির ওপর হামলা চালায়। পরে আলি বটি কেড়ে নিয়ে সফিকের ওপর হামলা চালায়। এত ঘটনাস্থলেই সফিকের মৃত্যু হয়। পরে মো. আলি পালানোর চেষ্টা করলে আশেপাশের লোকজন তাকে ধরে পুলিশে দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসইউ/১২৩৯ ঘ.