২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নববর্ষে শিশুদের পকেটে ফোন নম্বর রাখার পরামর্শ

নববর্ষের অনুষ্ঠানে কোনো শিশু হারিয়ে গেলে তাকে যাতে সহজে সনাক্ত করা যায় সেজন সব শিশুর পকেটে ফোন নম্বর দেওয়ার জন্য অভিভাবকদের পরামর্শ দিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2012, 04:32 PM

Updated : 24 Aug 2022, 11:09 AM

ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নববর্ষের অনুষ্ঠানে কোনো শিশু হারিয়ে গেলে তাকে যাতে সহজে সনাক্ত করা যায় সেজন সব শিশুর পকেটে ফোন নম্বর দেওয়ার জন্য অভিভাবকদের পরামর্শ দিয়েছে পুলিশ। বর্ষবরণের দুই দিন আগে বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজীর আহমেদ এক সংবাদ সম্মেলনে বলেন, প্রায় ১০ লাখ মানুষের ভিড়ে হারিয়ে যাওয়া ছেলে-মেয়েদের ঠিকানা সনাক্ত করার জন্য এটি সহায়ক হবে। “ফোন নম্বর থাকলে পুলিশ ছাড়াও সাধারণ মানুষ শিশুকে তার বাবা-মার কাছে যেতে সহায়তা করতে পারবে।” গতবছর মেলায় এভাবে ৪০টি শিশুকে অভিভাবকের কাছে ফেরত দেওয়া হয়েছিল বলেও জানান তিনি। মেলায় নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের সহায়তা করার জন্যও সবাইকে অনুরোধ করেন তিনি। মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে কমিশনার জানান, নববর্ষের নিরাপত্তায় ২০টি পয়েন্টে রোড ব্লক ও তল্লাসি চৌকি থাকবে। রমনা ও সোহওরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা এবং ধানমণ্ডির রবীন্দ্র সরোবরের চারদিকে সড়কগুলোতে গাড়ি চলাচল বন্ধ রাখা হবে বলে জানান তিনি। বেনজীর বলেন, মেলার নিরাপত্তায় অত্যাধুনিক কিছু প্রযুক্তি ব্যবহার করা হবে। এছাড়া বিনামূল্যে পানি ও চিকিৎসা সেবা দেওয়া হবে। নববর্ষের অনুষ্ঠানে হাতব্যাগসহ কোনো ধরনের ব্যাগ না আনতে পরামর্শ দিয়েছেন উপ-কমিশনার কৃষ্ণপদ রায়। এ জাতীয় সব ব্যাগ তল্লাশি করা হবে বলে জানান তিনি। ট্রাফিক পুলিশের ঢাকা দক্ষিণের উপ-পুলিশ কমিশনার খন্দকার নজমুল আশরাফ বলেন, অনুষ্ঠানস্থলের কাছে গাড়ি রাখার স্থান থাকবে। রমনায় বর্ষবরণের অনুষ্ঠানে ঢোকা ও বের হওয়ার নির্দিষ্ট কয়েকটি ফটক নির্ধারণ করে দিয়েছে পুলিশ। রমনা পার্কে প্রবেশ করা যাবে অরুণোদয় (সুগন্ধার বিপরীতে), রমনা রে¯েঁ-ারা, অস্তাচল (শিশুপার্ক), নতুন গেট (বৈশাখী অস্তাচলের মাঝে), কাররাইল মসজিদ ও মৎস্য ভবনের পাশের গেট দিয়ে। এছাড়া উত্তরায়ণ (থাই ক্রসিং), বৈশাখী গেট, কাররাইল মসজিদ ও মৎস্য ভবনের পাশের গেট দিয়ে পার্ক থেকে মেলার দর্শনার্থীদের বের হতে বলা হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশের পথ করা হয়েছে ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট গেট, টিএসসি গেট ও তিন নেতার মাজার গেট দিয়ে। আর দর্শনার্থীদের বের হওয়ার জন্য চারুকলার বিপরীতে শিশুপার্ক ও কালিমন্দির গেট নিধারণ করা হয়েছে। শিখা চিরন্তন গেট বন্ধ রাখা হবে বলে পুলিশ জানায়। হারিয়ে যাওয়া বা কুড়িয়ে পাওয়া জিনিসপত্র জমা দেওয়ার জন্য মেলায় লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টার থাকবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এএইচ/এমআই/২২২২ ঘ.