২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় হাতবোমা উদ্ধার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় একটি গ্রামে অভিযান চালিয়ে চারটি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ ও র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2012, 04:59 AM

Updated : 24 Aug 2022, 11:09 AM

চুয়াডাঙ্গা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় একটি গ্রামে অভিযান চালিয়ে চারটি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ ও র‌্যাব। আলমডাঙ্গা থানার ওসি মতিয়ার রহমান জানান, সোমবার রাত ১১টার দিকে উপজেলার হাটবোয়ালিয়া ইউনিয়নের খোরদ গ্রামের মহিবুল ইসলামের বাড়িতে এই অভিযান চালানো হয়। “ওই বাড়িতে বোমা আছে- এমন খবর পেয়ে চুয়াডাঙ্গা র‌্যাব-৬ ও হাটবোয়ালিয়া পুলিশের একটি যৌথ দল সেখানে যায়। মহিবুলের বাড়ির কাছে জ্বালানি কাঠের গাদার মধ্যে লাল টেপে মোড়ানো চারটি বোমা পাওয়া যায়।” তিনি জানান, বোমাগুলো হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পে নিয়ে নিষ্ক্রিয় করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১০৫০ ঘ.